সস্তা শ্রমের গার্মেন্টস সেক্টর




 আমাদের দেশে অর্থনীতির সব থেকে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে গার্মেন্টস সেক্টর । এই বছরের জানুয়ারি মাসে প্রায় ৫শ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল । এটা সর্বোচ্চ। আমাদের মত দেশের হিসাবে এই পরিমানটা খারাপ না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের অর্থনীতির সব গুরুত্বপূর্ণ সেক্টর তৈরি পোশাক, এই শিল্পটা গড়ে উঠেছে কিসের ভিত্তিতে? 

এটা কি এই কারণে আমাদের দেশে খুব সহজে এবং উন্নত মানের কাঁচামাল পাওয়া যায় যা অন্য আর কোন দেশে পাওয়া যায় না? নাকি আমাদের দেশে উৎপাদিত ম্যাশিনারিজ সব থেকে উন্নত নাকি আমাদের দেশের কর্মীরা অন্য যে কোন দেশের কর্মী থেকে বেশি দক্ষ? 

আমি বলতে চাইছি যে একটা সেক্টর তখনই একটা দেশের জন্য সুনিশ্চিত অর্থনৈতিক সম্পদ হতে পারে যখন সেই সেক্টরের কাজটা সেই দেশের মানুষ/সম্পদ/কাচামাল দ্বারাই কেবল সম্ভত, অন্য কোন দেশের জন্য সম্ভব না। এটা আরেকতা উদাহরণ যদি সেটা হচ্ছে আমাদের দেশের ইলিশ । পৃথিবীর যত ইলিশ মাছ ধরা পড়ে তার প্রায় ৮৫ শতাংশই বাংলাদেশে। এখন অন্য দেশ চাইলেও আমাদের কাছ থেকে এই স্ট্যাটাস কেড়ে নিতে পারবে না। আমাদের প্রাচীন মসলিন কাপড়ের কথাই যদি ধরি। এই কাপড় আমাদের দেশের কারিগড় ছাড়া আর কেউ বুনতে পারতো । সেই হিসাবে আমরা ছিলাম মসলিনের মালিক । অন্য কোন দেশ চাইলেও মসলিনের দাবিদার হতে পারবে না। 

ঠিক এই কথাই কি আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে সাজে?

বলেন তো আমাদের দেশের গার্মেন্টস শিল্প কেন টিকে আছে? কেন পৃথিবীর বিখ্যাতঁ সব কাপড়ের ব্রান্ড আমাদের দেশ থেকে তাদের কাপড় বানিয়ে নিয়ে যায়? আমাদের দেশের যে কারখানা সেটা চাইলে ওরা ওদের দেশেও বানাতে পারে? বিখ্যাত সব ব্রান্ডের র প্রোডাক্ট ওরাই সরবাহর করে । এছাড়া আমরা যে কাচামাল ব্যবহার করি, সেটা চাইলে ওরা ব্যবহার করতে পারে। আমাদের কর্মীরা এতো দক্ষও না যে তাদের ছাড়া কাজ চলবে না । কিন্তু তারপরেও এ হাজার মাইল দূরে এসে তারা কাপড় কেন বানায়? 

জ্বী ঠিক ধরেছেন। কর্মীদের জন্য, আমাদের দেশের শ্রমিকদের । তবে সেটা দক্ষতার জন্য নয়। সস্তা শ্রমের জন্য।

যুক্তরাষ্ট্রের হিসাব যদি করি, সেখানে একজন সাধারণ গার্মেন্টস কর্মীর ঘন্টায় বেতন হয়ে থাকে দশ থেকে বিশ ডলায় । আমি দশ ডলারই ধরলাম । ঘন্টায় দশ ডলার মানে হচ্ছে ১১৯৪টাকা । একদিনে সে আটঘন্টা কাজ করলে হয় আশি ডলার। আজকের রেট অনুযায়ি সেটা বাংলা টাকায় হয় ৯৫৫৮টাকা । এটা তার একদিনের আয় । আর আমাদের দেশের একজন গার্মেন্টস কর্মীর মাসিক বেতন কত জানেন? ১২৫০০ টাকা । এটা মাসিক। একদিনে হয় ৪১৭ টাকা । ঘন্টায় হয় ৫২ টাকা । দিনে ৯৫৫৮ টাকার বিপরীতে ৪১৭ টাকা । ঘন্টায় ১১৯৪ টাকার বিপরীতে ৫২ টাকা। এটাই হচ্ছে একমাত্র কারণ আমাদের দেশে গার্মেন্টস শিল্প টিকে আছে। 

আমার জানা মতে আমাদের দেশ থেকে এতো সস্তা শ্রম আর কোন কোণ দেশেই পাওয়া যায় না। তবে ভারত ভিয়েতনাম নাইজেরিয়া সহ বেশ কিছু আফ্রকান দেশের শ্রমের মূল্য প্রায় আমাদের কাছাকাছি। এখন শোনাযাছে নতুন করে আফ্রিকাতে এই গার্মেন্টস শিল্প গড়ে উঠছে সেখানকার সস্তা শ্রমের কারণে। যেদিন আমাদের দেশের থেকে অন্য দেশ আরও সস্তায় শ্রম বিক্রি শুরু করবে সেদিন থেকে আমাদের গার্মেন্টস শিল্পের ধ্বংস শুরু । সস্তা শ্রমের উপরে যে শিল্প গড়ে উঠেছে সেটা অন্ততকাল টিকে থাকতে পারে না। থাকবেও না।  


Comments