আমাকে আপনারা ভুল বুঝবেন না । আমি কেবল জানতে চাই আপনাদের এই গাজা ফিলিস্তিনি কিংবা ইজরায়েলের পক্ষ বিপক্ষ নিয়ে তর্ক বিতর্কের ফয়দা কী?
গতকাল আমার স্টুডেন্ট আমার কাছে জানতে চাইলো স্যার আপনি কোন দলের?
আমি বললাম কোন দলের মানে?
মানে ইজরায়েল ফিলিস্তিনিদের ভেতরে যে যুদ্ধ হচ্ছে সেটাতে আপনি কোন পক্ষে?
আমি বললাম, আচ্ছা তুমি এখন এই দেয়ালের সামনে দাড়াও । তারপর সেটা ঠেলতে থাকলো । ঘন্টার পর ঘন্টা ঠেলার পরেও কি দেয়ালের কোন পরিবর্তন হবে?
সে বলল, না স্যার ।
আমি তখন বললাম, গাজা ফিলিস্তিন কিংবা ইজরায়েল নিয়ে আমার পক্ষ বিপক্ষ মতামতই ঠিক একই একটা ব্যাপার । আমি কোন পক্ষ নিলাম কিংবা কার বিপক্ষে কিছু বললাম এতে আসলে কোন পরিবর্তন হবে না ।
আমি এই বৈদেশীক যুদ্ধ নিয়ে পক্ষে বিপক্ষে কিছু বলার কোন লজিক খুজে পাই না । আমার এটা নিয়ে আসলেই কোন মাথা ব্যাথা নেই। আমার মনভাব আপনাদের বলি । ধরেন ঐ দেয়ালের উদাহরন আবার দিই । এমন যে কোন কাজ যেটাতে আমার অংশ গ্রহনের ফলে কোন পরিবর্তন বা কোন ফল পাওয়ার সম্ভবনা রয়েছে, ব্যাপারটা এমন হলে আমি তাতে অংশ গ্রহনের আগ্রহ প্রকাশ করি । যেমন আমাদের দেশের রাজনীতি । হ্যা আপনাদের কাছে মনে হতে পারে আমার মতামত তো কোন ম্যাটার করে না ।
না করে । আমাদের নিজের দেশের ব্যাপারে মতামত পেষণ করা এখনও ম্যাটার করে । দেশে যতই অরাজকতা থাকুক না কেন আপনারা ডেখবেন মাঝে মাঝে কেবল জন সাধারণমের কথা থেকেই অনেক কিছু হয়ে যায় । সুতরাং নিজের দেশ নিয়ে যে কোন কথা আলোচনা করা যায় । সেই ক্ষেত্রে কোন ফল হলেও হতে পারে । কিন্তু বিদেশ মানে সেটা যে কোন দেশই হোক আমেরিকা ইজরায়েল ফিলিস্তিন ইয়েমেন সৌডিআরব কিংবা মায়ানমার, এই সব ক্ষেত্রে আপনি আসলে কী ভাবলেন কার পক্ষ নিলেন কী লিখে ফেসবুকে স্টাটাস দিলেন এসবের ফলে আসলে কোন কিছু যায় আসে না । সত্যিই যায় আসে না ।
আপনি ফিলিস্তিনিদের পক্ষে এক হাজারটা স্টাটাস দিলেও কারো কিছু যাবে আসবে না, একটা কম বোমা সেখানে পড়বে না আবার একটা স্টাটাস না দিলেও সেখানে একটা বোমা বেশি পড়বে না। এটা ঐ দেয়াল ঠেলার মত কাজ । তারপরেও আপনি যদি দেয়াল ঠেলতে পছন্দ করেন সেটা আপনি করতে পারেন । এতে আমার আপত্তি নেই । তবে আমি সেদিকে যাবো না । তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আপনি পক্ষে বা বিপক্ষে মত দিয়ে ভাববেন না যে আপনি এগিয়ে আছেন । আপনি পক্ষে বা বিপক্ষে মত দিয়ে ঠিক যেখানে আছেন আমি কিছু না করেই আপনার সাথেই একই লাইনে দাড়িয়ে আছেন । আপনি দেয়াল ঠেলে ঠেলে ক্লান্ত আমি আছি চিল মুডে । এই হচ্ছে পার্থক্য ।
তবে হ্যা ধরেন আপনি ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতে যেতে চান । যদি এমন কিছু হয় তাহলে হয়তো কোন কিছু প্রভাব পড়তে পরতে পারে। যত সামান্যই হোক না কেন পড়বে । যাবেন যুদ্ধ করতে?

Comments
Post a Comment