আমাদের কথা বলা আসলে কতটা কাজে দেয়?

 আমরা সবাই সব সময় কথা বলতে পছন্দ করি । যে একদম নিশ্চুপ একজন মানুষ সেও কিন্তু কথা বলতে ভালোবাসে । কথা বলাটা আমাদের মৌলিক অধিকারের ভেতরে পড়ে । এমন কী সব ব্যাপার নিয়েই আমরা আমাদের মতামত দিতে পারি। হ্যা, এটা অবশ্য ভেবে দেখার ব্যাপার যে আমাদের এই সব বিষয়ে কথা বলা কতটা কাজে দেয় । বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার কথা বলাটা কতটা ইফেক্টিভ হবে সেটা নির্ভর করে আপনার যোগ্যতার উপরে । অর্থ্যাৎ মানুষ হিসাবে আপনার ভ্যালু কত খানি কিংবা আপনি আসলে কতখানি ভ্যালু সৃষ্টি করছেন। এটা খুবই জরূরি একটা ব্যাপার । ব্যাপারটা হয়তো অনেকের মাথায় ঢোকে নি যে আমার মূল্য কত আমি কিভাবে সেটা বুঝবো ! কিংবা আমার কোন কথার মূল্য কেমন হবে !

আপনার ভ্যালু আসলে কত সেটা প্রায় পুরোটাই নির্ভর করে আসলে আপনি কত গুরুত্বপূর্ণ কাজ করেন সেটা ! অথবা আপনি যে কাজটা করেন সেটার ফলে আপনি কতখানি গুরুত্বপূর্ন ব্যক্তিতে পরিনত হয়েছেন কত মানুষ আপনাকে ফলো করেন এবং সেই ফলো করা মানুষ গুলো আসলে সমাজের কোন লেভের মানুষ - এই ব্যাপারটা হচ্ছে আপনার ভ্যালু । যেমন আমি বর্তমান সরকারের সমালোচনা করে কিছু লিখলাম । এতে আসলেই কি কোণ ফায়দা হবে? 

সহজ উত্তর হচ্ছে হবে না । কারণ মানুষ হিসাবে মি ক্ষুদ্র । আমি অতি ছোট কাজ কর্ম করি । একটা প্রকাশনায় পার্টটাইম কাজ করি । অন্যের হয়ে আর্টিকেল লিখি, ছাত্র পড়াই । আর ব্লগ লিখি । আমার ব্লগ এমন সব মানুষ পড়ে যারা বেশির ভাগই স্টুডেন্ট ।  তার মানে হচ্ছে আমার লেখা পড়ে ওরা আসলে কোন চিন্তা করবে না কিংবা কোণ উদ্যোগ গ্রহন করবে না।  এক চোখ দিয়ে পড়বে তার পর স্ক্রল করে চলে যাবে । এবং আমার সাথে কোণ গুরুত্বপূর্ণ ব্যক্তি চেনা জানা শোনা নেই। আমি জীবনে এমন কোন কাজও করি নি যা আমাকে সমাজের চোখে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তুলে ধরে । তার মানে হচ্ছে আমার লেখায় আসলে কোন ভ্যালু নেই । 

কিন্তু ধরেন এই সমালোচনাই সমাজের একজন বড় চাকরি/ব্যবসা করা মানুষ করলো । লাইক সে স্কোয়ারের মালিক এই কাজটা করলো । তখন তার এই সমালোচনাটা হিউজ একটা প্রভাব ফেলবে । কারণ সে সমাজের বড় একজন ব্যক্তি । তাকে দেশ এবং বিদেশের মানুষ চিনে । তার সাথে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির চেনা জানা শোনা এবং তার যা ফলোয়ার আছে তারাও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। 

আরেকবটা ব্যাপারে অবশ্য আপনার কথা বলা কাজে দিতে পারে । যদি হঠাৎ করেই এমন হয় আপনার এই কথা বলাটা দেশের বিলুক সংখ্যক মানুষ পড়ে ফেললো । বর্তমান ভাষায় যেটাকে আমরা ভাইরাল বলি । মানে হচ্ছে আপনার কোন কথা যদি সত্যি ভাইরাল হয়ে যায় তখন সেটাকে খানিকটা গুরুত্ব সহকারে দেখা হয় কিংবা সেটা প্রভাব ফেলে ! তবে সেটা একটা অস্বাভাবিক কেস । কালে ভাদ্রে মনটা হয়ে থাকে । 

আশ 

মডেল- টুইন ক্যারোল
 এবার আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার কথা বলা কত খানি কাজে দিবে? আপনার কথা বলার আসলে কোন মূল্য নেই যদি - 

  • আপনি অনেক টাকা পয়সার মালিক না হোউন
  • আপনি অতি সাধারণ কোন চাকরি করেন
  • বেকার হোউন
  • রিটায়ার্ড হোউন
  • প্রবাসী হোউন
  • কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না হোন এবং বড় কোন পদে না থাকেন
  • আপনার কোন বিখ্যাত পরিচয় না থাকে 

মোটামুটি হচ্ছে এই হচ্ছে অবস্থা ।  আপনি দেখেন উপরের কোন অবস্থার সাথে আপনার মিল আছে কি না । থাকলে নিজেকে সংযত করে নি । কারণ আপনার কথা বলা না বলাতে আসলে কিছুই যায় আসে না ।


Comments